দৈতী একাডেমিক এন্ড এডমিশন কেয়ার
পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিক ও পূর্ণমিলন-২০২৪

পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিক ও পূর্ণমিলন-২০২৪

Admin March 5, 2024
দৈতী’র পঞ্চদশ (১৫তম) প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে ১৯শে এপ্রিল ২০২৪ (ড্রিম হলিডে পার্ক, নরসিংদী) বার্ষিক পিকনিক ও পূর্ণমিলন-২০২৪ উদযাপন বিস্তারিত।

আসসালামু আলাইকুম,

সম্মানিত অভিভাবক/শিক্ষক/প্রিয় প্রাক্তন দৈতীয়ান/বর্তমানের সকল শিক্ষার্থী,

দৈতী’র পঞ্চদশ (১৫তম) প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে আগামি ১৯শে এপ্রিল, ২০২৪ (শুক্রবার) ‘দৈতী’র বার্ষিক পিকনিক ও পূর্ণমিলন-২০২৪‘ উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে ।

উক্ত আনন্দ অনুষ্ঠানে ‘দৈতী পরিবার’ এর পক্ষ থেকে আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো ।

উক্ত অনুষ্ঠানে যা যা থাকছে:- আরামদায়ক পরিবহন সেবাসহ চমৎকার রিসোর্টে সুবিশাল ওয়াটার ওয়ার্ল্ড- এর সকল রাইড ও পার্কের আকর্ষণীয় ৩টি রাইডে চড়ার সুবর্ণ সুযোগ, উত্তেজনাকর খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারিতে অসংখ্য পুরস্কার জয়ের সুবর্ণ সুযোগ । এ ছাড়াও ফুড কোর্ট এ মজার ব্রেকফাস্ট, সুস্বাদু লাঞ্চ, বিকালের নাস্তাসহ নানাবিধ আনন্দ আয়োজনের মধ্যদিয়ে দৈতী’র ‘পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিক ও পূর্ণমিলন-২০২৪’ পালিত হবে ।

স্থান : ড্রিম হলিডে পার্ক, নরসিংদী ।

তারিখ : ১৯ই এপ্রিল, ২০২৪ইং (শুক্রবার) ।

চাঁদা: ১,৫০০ টাকা (তিন বছরের নিচে বাচ্চাদের ফ্রি বাসে সিট ও খাবার না নেয়া সাপেক্ষে) ।

২১/০৩/২০২৪ইং (বৃহস্পতিবার) তারিখের মধ্যে অফিসে চাঁদা প্রদান পূর্বক টিকিট সংগ্রহের আহবান করা হলো ।


দৈতী একাডেমিক এন্ড এডমিশন কেয়ার
টিকাটুলি, ঢাকা–১২০৩। মোবাইল: 01775-229229

ধন্যবাদান্তে
মামুন চৌধুরী — 01842-869402 (বিকাশ/নগদ)
রাজু আহমেদ — 01731-065427 (বিকাশ/নগদ/রকেট/উপায়/শিউর ক্যাশ)

আয়োজনে- দৈতী পরিবার